২৬ সেপ্টেম্বর ২০২৬

পোর্টল্যান্ড গ্রুপের সাথে যুক্ত হলো ‘এলএনজি ফিলিং স্টেশন’

বাংলাধারা প্রতিবেদন »

জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে পোর্টল্যান্ড গ্রুপে নতুন করে যুক্ত হলো এলএনজি ফিলিং স্টেশন নামে আরো একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা (মগপুকুর) এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো পোর্টল্যান্ড এলএনজি ফিলিং স্টেশন।

এলএনজি ফিলিং স্টেশন ভিত্তিপ্রস্তর স্থাপনে মাটি ভরাট কাজ উদ্বোধন করেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিউজ এজেন্সির সম্পাদক মো. মিজানুর রহমান মজুমদার।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে মিজানুর রহমান মজুমদার বলেন, পোর্টল্যান্ড গ্রুপের নতুন এই প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় অনেক লোকের কর্মসংস্থান হবে। কমবে বেকারত্বের হার। পোর্টল্যান্ড গ্রুপের এই প্রকল্পটি জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক (অর্থ) মো. জাকির হোসেন, পরিচালক (প্রশাসন) মো. রবিউল হোসেন ও পরিচালক হাদিদুর রহমান।

এছাড়াও পোর্টল্যান্ড গ্রুপের উপ-পরিচালক মোজাম্মেল বিন শাফি (ওপেল), আবু মোহাম্মদ ফয়সাল, আহমেদ মাহি রাসেল, মহিউদ্দিন শিমুল, মমিনুর রহমান, পোর্টল্যান্ড গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ফিরোজ আলম, মাইন উদ্দিন মজুমদার, জাফর আলম এবং কুমিরা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর, সেক্রেটারি মো.ইব্রাহিম, ইউপি সদস্য সালাহ উদ্দিন মিজান ও রাশেদ আহেমদ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন