বাংলাধারা প্রতিবেদন »
বিজিএমইএ ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম আনিসুল হক এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) চট্টগ্রামস্থ বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম এর সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মরহুম আনিসুল হক ছিলেন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী নেতা এবং সফল মেয়র। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। বিজিএমইএ’র সকল কর্মকান্ডে বিশেষ করে তৈরী পোশাক শিল্পকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে গেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র পরিচালকবৃন্দ জনাব মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), প্রাক্তন সহ-সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালকবৃন্দ সর্বজনাব এস.এম. সাজেদুল ইসলাম, আ.ন.ম. সাইফুদ্দিন, আকবর খান, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, সাইফ উল্লাহ্ মনসুর সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিজিএমইএ, চট্টগ্রামের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন পরিচালক জনাব সাইফ উল্লাহ মনসুর’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেদীবাগস্থ সিডিএ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার।
বাংলাধারা/এফএস/ওএস













