৮ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

বাংলাধারা ডেস্ক »

ফরিদপুরের ভাঙ্গা থানার পূর্ব সদরদী এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২৫ জন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব সদরদী এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর অপর একজন মারা যায়।  মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ