ইফতেখার হোসেন »
এবারের বইমেলায় লেখক মাইনুল এইচ সিরাজীর দুটি বই পাওয়া যাচ্ছে। একটি কিশোর গল্প এবং অপরটি পুরুষের মনস্তাত্বিক বিষয় নিয়ে লেখা।
বইমেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে বই দুটি। লেখক মাইনুল এইচ সিরাজী’র ‘অঙ্ক স্যার টঙ্ক স্যার’ প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। বইটি ঢাকার বইমেলায় অক্ষরবৃত্তের ১৮০নং এবং চট্টগ্রামের বইমেলায় ১৯৬-১৯৭নং স্টলে পাওয়া যাচ্ছে।
মনস্তাত্বিক বিষয় নিয়ে লেখা ‘আদমসুরাত’ প্রকাশ করেছে কথাপ্রকাশ প্রকাশনী। ঢাকায় কথাপ্রকাশের ৯নং প্যাভিলিয়ন এবং চট্টগ্রামের বইমেলায় কথাপ্রকাশের স্টলে পাওয়া পাওয়া যাচ্ছে।
লেখক মাইনুল এইচ সিরাজী বাংলাধারাকে বলেন, ‘অঙ্ক স্যার টঙ্ক স্যার’ বইটিতে রয়েছে অঙ্ক স্যার মনে করেন, লেখাপড়া কোনো চাপ নয়, লেখাপড়া মানে মজা। রসিয়ে রসিয়ে লেখাপড়া করতে হয়। আর তাই তিনি ক্লাসে যতটুকু পড়ান, তার চেয়ে বেশি গল্প করেন। মজার সব গল্প।
‘আদমসুরাত’ সম্পর্কে লেখক বলেন, পুরুষের মনস্তাত্বিক রূপ। যেখানে পুরুষের মন যে আসলে নানান ডালে ঘুরে বেড়ায়, শুধু মন নয়, শরীরও। আপাত চোখে দেখা সেই কঠিন সত্যটা অপ্রকাশিত থেকে যায়, থেকে যায় বহিরাবরণের আড়ালে ৷ পাঠকের সামনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়াবে সব পুরুষ বুঝি একই রকম?
বাংলাধারা/এফএস/টিএম/এএ













