৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ ৩১ অক্টোবর

বাংলাধারা বিনোদন »

গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত । আবারও নতুন করে ক্ষমতায় এসেছেন মিশা সওদাগর ও জায়েদ খান। তাদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে। এখন শুধু অপেক্ষা নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের।

আগামী ৩১ অক্টোবর নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান। ওই দিন বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে সকাল ১১টায় দুই বছরের জন্য শপথ গ্রহণ করবে নবনির্বাচিত কমিটি।

শপথবাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনের প্রধান ইলিয়াস কাঞ্চন। শপথ অনুষ্ঠানে চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, কলাকুশলীসহ অনেকে উপস্থিত থাকবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ