বাংলাধারা ডেস্ক»
নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ রওশন আরা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক রওশন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দপুরের আনালকের স্ত্রী।
রবিবার (৫ জুন) রাত ৮টার দিকে ইসহাকের পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে ইসহাকের পুল এলাকায় অভিযান চালিয়ে রওশন আরা নামে এক নারীকে আটক করা হয়েছে।
মাদক আইনের মামলায় আজ সোমবার (৬ জুন) রওশন আরাকে আদালতে পাঠানো হয়েছে।














