৮ নভেম্বর ২০২৬

বাগান থেকে লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে নারীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

বাঁশখালীর জলদী পাহাড়ে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম নুর আয়েশা (৬২)। তিনি উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৭ টার দিকে পাহাড়ে বাগান থেকে লেবু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

জলদী অভয়ারণ্য বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন নুর আয়েশা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, হাতির আক্রমণে নিহত নুর আয়েশার দাফনসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ