৮ নভেম্বর ২০২৬

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

বাংলাধারা ডেস্ক »

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সেলিম রেজা ও সুমন নামে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) এবং পাকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)।

আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকা ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য দুরুল হোদো বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু আনছিলেন। এ সময় ৭৮ বিএসএফ চাঁদনিচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান। গুলিতে আহত হন সাকির ও দেলবর।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। খোঁজখবর নেওয়ার পর তিনি বিস্তারিত বলতে পারবেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ