১ নভেম্বর ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় ‘ওয়াও প্রিমিয়াম’ ও ‘বাংলাধারা’র পুরস্কার জিতুন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে নগরীর জিইসি মোড়ে অবস্থিত ‘ওয়াও প্রিমিয়াম’ এবং ‘বাংলাধারা’র যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা। আগামী বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন। সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

এ অনুষ্ঠানের বিশেষত্ব হলো, ক্রেতারা পছন্দের পোশাক কেনাকাটার পাশাপাশি বিশ্বকাপ বিষয়ে নিজেদের জ্ঞানও যাচাই করতে পারবেন। ফুটবলপ্রেমী ও ক্রেতাদের জন্য এক আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল ফুটবলপ্রেমীকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

‘আসুন খেলি; জানি বিশ্বকাপ; জিতি পুরস্কার’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের বৃহস্পতিবার বিকেলে ওয়াও প্রিমিয়াম, জিইসি মোড়, চট্টগ্রামে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন