৮ নভেম্বর ২০২৬

মঈন উদ্দীন খান বাদলের আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে উপ-নির্বাচনের সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে। সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আগামী ১৩ জানুয়ারি সম্ভাব্যি তারিখ ঠিক করা হয়েছে এবং চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে, শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করতে হবে।

এদিকে উপনির্বাচনে কে প্রার্থী হতে পারেন তা নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক সমীকরণ। কেন্দ্রের সমর্থন আদায় করতে চলছে সম্ভাব্য প্রার্থীদের চেষ্টা-তদবির। নগর-গ্রাম জুড়ে জল্পনা কল্পনার শেষ নেই এ নির্বাচন নিয়ে।

চট্টগ্রাম-৮ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। এই আসনে ভোটকেন্দ্র আছে ১৭০টি এবং ভোটকক্ষ ছিল ৮৫০টি।

চট্টগ্রাম-৮ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক সাংসদ মঈন উদ্দীন খান বাদল গত ৭ নভেম্বর সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ