খাগড়াছড়ি প্রতিনিধি »
মাটিরাঙ্গাতে নিরাপওাবাহিনী অভিযান চালিয়ে মো. আমির হোসেন (২২) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ইউপিডিএফ’র এক সহযোগী কালেক্টরকে আটক করেছে।
বুধবার ১৮ডিসেম্বর দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের পুরাতন হাসপাতালের মোড় মেইন রোডের পশ্চিম থেকে তাকে আটক করা হয়।
নিরাপওা গোয়েন্দা সংস্হার সদস্যদের কাছে আটককৃত আমির হোসেন পূর্বখেদাছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও নিরাপওা গোয়েন্দা সংস্হার সূত্রে জানাযায় মো:আমির হোসেন দীর্ঘদিন ধরে পাহাড়ে প্রসীত বিকাশ খীসার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ইউপিডিএফ’রমাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি -তাইফা এলাকার এরিয়া কমান্ডার টারজান চাকমা (আগুন) তার বিশ্বস্ত চাঁদা কালেক্টর
মোঃ আমির হোসেন দিয়ে বিভিন্ন জনের কাছথেকে চাঁদা আদায় করে থাকে।
গত প্রায় ২০দিন ধরে ট্রাক চালক শাহজাহান আলীর নিকট ১০,০০০ হাজার টাকা চাঁদা দাবি করে করে আসছে। আজকে চাঁদা নিতে আসলে তার বিশ্বস্ত চাঁদা কালেক্টর মোঃ আমির হোসেন কে মাটিরাঙ্গা পুরাতন হাসপাতাল মোড় মেইন রোডের পশ্চিম পাশ থেকে চাঁদা আদায়ে কাজে ব্যবহৃত মটর সাইকেলটি সহ নিরাপওা গোয়েন্দা সংস্হার সদস্য ও ট্রাক চালকের সহযোগিতায় তাকে আটক করে। জোন সদরে প্রাথমিক জিঙ্গসাবাদের পর সন্ধ্যায় মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিরাপওা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপওা বাহিনীর গোয়েন্দা সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি চাঁদা মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













