৩ মে ২০২৬

মাত্র ২ টাকার জন্য খুন!

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের মহেশখালীতে মাত্র ২ টাকা পাওনাকে কেন্দ্র করে তর্কাতর্কিতে মুদির দোকানদারের হাতে খুন হয়েছেন ক্রেতা এক যুবক।

বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ধলঘাটায় এ ঘটনা ঘটে । 

নিহত জাহাঙ্গীর আলম (২৬) ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের আবদুল গফ্ফারের ছেলো। 

এ ঘটনায় পুলিশ ঘাতক দোকানদার আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে। সে একই এলাকার নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের নুরুন্নবীর ছেলে আব্দুল গফুর তার বাড়ীর পাশে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করেন। নিহত জাহাঙ্গীর আব্দুল গফুরের দোকান থেকে পান সিগারেট খাওয়ার বিল দিতে গিয়ে দোকানদারের দাবী ১২টাকা আর ক্রেতার দাবী ১০টাকা নিয়ে বিরোধের সুত্রপাত হয়। ক্রেতা বিক্রেতার মধ্যে মাত্র ২ টাকার বিরোধ মুহুর্তের মধ্যে হাতাহাতিতে রুপ নেয়।

এক পর্যায়ে দোকানদার আব্দুল দোকানে থাকা পানির গ্লাস ভেঙ্গে জাহাঙ্গীরের পেটে চাকু মারার মতো করে ঢুকিয়ে নেয়। এতে জাহাঙ্গীর মারাত্নক আহত হন। জাহাঙ্গীরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে তিনি মারা যান।

এদিকে, ঘটনার সংবাদ পেয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি এ.এস.আই আনিস উদ্দিন অভিযান চালিয়ে ঘাতক দোকানদার আব্দুল গফুরকে গ্রেফতার করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন ওসি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ