৮ নভেম্বর ২০২৬

মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটান শাখার শীতবস্ত্র বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটান আঞ্চলিক শাখার শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটান আঞ্চলিক শাখার সভাপতি জসীম আহমেদের নেতৃত্বে বিতরন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার চিফ রিপোর্টার হাসান আকবর।

প্রতি বছরের ন্যায় এবারও কর্মসূচীতে ষোলশহর রেলস্টেশন, প্রবর্তক মোড়, ওয়াসা মোড় এবং শহরের অন্যান্য এলাকায় প্রায় দুইশত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।

সভাপতি জসীম আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্রোপলিটন সবসময় দরিদ্র মানুষের অধিকার রক্ষার জন্যে কাজ করে এসেছে। অধিকার রক্ষার পাশাপাশিও আমদের সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এধরনের মানবিক কাজ অনেক আগে থেকেই করে আসছি, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচী।

তিনি সমাজের সর্ব স্তরের মানুষদের এই প্রবল শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

আগত অতিথি এবং সদস্যগণ মেট্রোপলিটান আঞ্চলিক শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএইচআরসি চট্টগ্রাম মেট্রোপলিটান আঞ্চলিক শাখার সহ সভাপতি বোরহানুদ্দিন সাহেদ, সাধারণ সম্পাদক প্রকৌ. এস.এম. ইশতিয়াক উর রহমান, সহ সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক লায়ন মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, আইন বিষয়ক সম্পাদক কায়সুল হক, সহ আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, নারী বিষয়ক সম্পাদিকা আঁখি মজুমদার, কার্যনির্বাহী সদস্য জাবেদুর রহিম, জালাল হোসেন, রাজু আহমেদ এবং অন্যান্য সদস্যগণ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ