১৮ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ বোরহান উদ্দিন নামের এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো— হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ব বোরহান উদ্দিন (৩৪), করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের মৃত মোহাম্মদ উল্ল্যার ছেলে রহিম উল্ল্যা রনি (৩৫)।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বোরহানের কাছ থেকে একটি ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। পরে তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়।

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার বোরহান উদ্দিন এবং রহিম উল্লাহ রনির বিরুদ্ধে ৯টি করে মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন