মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মঞ্জু মিয়া (৪৬) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোহাম্মদ মঞ্জু ওইদিন সন্ধ্যায় কাঁধে ধানের আঁটি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। সে ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি এলাকার বাহারের বাড়িতে ৮দিন পূর্বে কাজ করতে আসে। নিহত মঞ্জু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিহিগাঁও গ্রামের মৃত সেজান আলীর পুত্র। সোমবার রাতে এ্যাম্বুলেন্স যোগে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, উপজেলার নিজামপুর এলাকায় একটি দুর্ঘটনা খবর পেয়ে টিম পাঠিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কোন লাশ পাওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













