মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মিরসরাইয়ের অর্থনৈতিক সম্ভাবনা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন ক্লিফটন গ্রুপের সিইও ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী।
বাংলাদেশের সর্ববৃহত ইকোনোমিক জোনের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আগামী কয়েকবছরের মধ্যে বদলে যাবে মিরসরাইয়ের চিত্র। দেশ-বিদেশের প্রচুর জনশক্তির কর্মস্থল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে মিরসরাই প্রেসক্লাব কার্যালয়ে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ড. কামাল উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই’র পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, শান্তিনীড় সভাপতি লায়ন আশরাফ উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজ আজহার, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর/এএ













