২৫ অক্টোবর ২০২৬

মিরসরাই লতিফিয়া দরবার শরীফে ৩৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ৯ জুলাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিরসরাই লতিফিয়া দরবার শরীফে আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) পবিত্র ২৫ শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ৩৭তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ, জিকির, মিলাদ-কিয়ামসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

মাহফিলে বাংলা ভাষায় প্রধান আলোচনা উপস্থাপন করবেন হযরতুল হাজ্জ আল্লামা ফখরে বাংলা মাওলানা শাহ মুহাম্মদ একরামুল হক লতিফী (রহ.)-এর আদর্শ ও জীবনাদর্শের অনুসারী আলেমগণ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বাদ আসর কোরআন খতম, খতমে রহমান, খতমে ইয়ুনুস, খতমে খাজেগান ও অন্যান্য ধর্মীয় আমল অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব লতিফীয়া জিকিরের তালকিন এবং দেশ-বিদেশের জামাতে খতমে খাজেগান ও ওয়ার্দ নসিহত করা হবে। রাত ১টার পর মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এছাড়া, উরস মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের জন্য খেজুর, আঙুর, কিসমিস, শরবত ও মেহমানদের উন্নতমানের তেহারির ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পীর তরীকত আলহাজ্ব মাওলানা শাহ মুহাম্মদ ছাইফুল ইসলাম লতিফী। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহ মুহাম্মদ মাসরুরুল ইসলাম লতিফী।

ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিল সফল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন