২৩ সেপ্টেম্বর ২০২৬

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুখোশ’

বিনোদন ডেস্ক »

চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিনেমা প্যালেস ও সুগন্ধায় মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম, পরীমনি ও রোশান অভিনীত আলোচিত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহ পেয়েছে ৩৮টি। ৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘মুখোশ’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

ইফতেখার শুভ বলেন, আমরা ভালো ভালো প্রেক্ষাগৃহ পেয়েছি। ঢাকা ও ঢাকার বাইরে মোট ৩৮টি প্রেক্ষাগৃহে ‘মুখোশ’ মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহের সংখ্যার দিক থেকে আমরা সন্তুষ্ট। আশা করছি দর্শক পরিবার ও বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে আসবেন।

ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে।

চট্টগ্রামের এই তিন হল ছাড়াও ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিংমল, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (পিলখানা) ও গীত-এ মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এছাড়াও সিনেমাটি যেসব হলে মুক্তি পাচ্ছে তা হলো— নিউ গুলশান (জিঞ্জিরা), মনিহার (যশোর), চাঁদ মহল (কাচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), বর্ষা (জয়দেবপুর), ঝংকার (পাঁচদোনা), নবীন (মানিকগঞ্জ), লিবার্টি (খুলনা), শংখ (খুলনা), নন্দিতা (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (বগুড়া), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), বনলতা (ফরিদপুর) ও মিলন (মাদারীপুর)।

আরও পড়ুন