৮ নভেম্বর ২০২৬

রংপুর মহানগর ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

বাংলাধারা ডেস্ক »

রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত অপর দুজন হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শেখ আসিফ, নয়ন মাহমুদ বিপ্লব ও আজিজুল ইসলামকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ জেলা এবং মহানগরের নেতাদের সামনেই গত শনিবার রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল ও বিশৃঙ্খলাসহ হাতাহাতির ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের সামনে ওই বিশৃঙ্খলার জন্য মহানগর ছাত্রলীগকে দায়ী করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ