৮ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি »

“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুইই মেলে”এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগীতায় পৌরসভা চত্বর থেকে বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটিই পাওয়া যায়। যারা দক্ষ শ্রমিক, তাদের আয়ের পরিমাণ দিনদিন বেড়ে যায়। কারণ বর্হিবিশ্বে তাদের মূল্য সবচেয়ে বেশি। দক্ষ শ্রমিক হয়ে  বিদেশে গিয়ে দেশের জন্য সুনাম কুড়ানোর পাশাপাশি এবং দেশের রেমিট্যান্সের পরিমাণ বাড়ানো যায়।রেমিট্যান্সের টাকায় দেশ হবে আরো সমৃদ্ধশালী।

তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়  অবৈধভাবে কিছু  দেশের মানুষেরা পরবাসে পাড়ি জমায়। কিন্তু আমাদের দেশের বৈধ পথে পরবাসে পাড়ি দেওয়ার পদ্ধতি অনেক সহজ।সরকারী কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ শ্রমিকে পরিণত করা যায়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শফি কামালের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা,টিটিসির অধ্যক্ষ সালাউদ্দিন শেখ,ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ  সানাউল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ টিটিসির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৫ জন সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ