১৫ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে ধরা পড়লেন যুবলীগ নেতা হেলাল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. হেলাল হোসেন রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দোভাষী বাজার এলাকার রূপনগর কলোনির বাসিন্দা। তিনি মোহাম্মদ হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে আমরা অনেক দিন ধরে খুঁজছি, এতদিন সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঘাঁ ডাকা দিয়েছিল। আসামিকে ২০২৪ সালে আগষ্টে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ