৮ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় দুই ইউপি নির্বাচনে নৌকার জয়

বাংলাধারা প্রতিবেদন »

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ও স্বনির্ভর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়েছে নৌকা প্রতীক প্রার্থীরা।

মরিয়মনগর ইউনিয়নে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মুজিবুল হক হিরু। তিনি ৮ হাজার ৬শত ১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. সেলিম পেয়েছেন ৪শত ভোট।

এদিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়েছে নৌকা প্রতীক প্রার্থী নুর উল্লাহ। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৫ হাজার ৫শত ৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীক প্রার্থী রহিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭শত ২১ ভোট।

সোমবার (ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রের ৭৪টি বুথে ভোট গ্রহণ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

মরিয়মনগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী, ইউপি সদস্য পদে ৯৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্ধিতা করেছেন। মরিয়মনগরে ১৪ হাজার ৯৬৭ জন ভোটার। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ১১ হাজার ১২ জন ভোটার।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ