৮ নভেম্বর ২০২৬

রামুতে দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু, আহত ২

কক্সবাজার পতিনিধি »

কক্সবাজারের রামুতে মাটি দিয়ে নির্মিতব্য বসত ঘরের দেয়াল ধ্বসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার শাশুড়ীসহ আরো ২ জন।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তৈয়বা আক্তার (২২) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আবদুস ছালামের নির্মাণাধীন মাটির বসত ঘরের দেয়াল আকষ্মিকভাবে ধ্বসে পড়ে। এতে তার পরিবারের ৩ সদস্য মাটির নিচে আটকে যান। পরে আশপাশের লোকজন গৃহকর্তার ছেলের বউ তৈয়বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

এছাড়াও নিহতের শাশুড়ী আরেফা আকতার (৪৪) ও তাদের আত্বীয় রেহেনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রামু থানার ওসি আবুল খায়ের জানান, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনমতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ