৮ নভেম্বর ২০২৬

রেডিও ফূর্তি’তে ট্রাফিক আপডেট জানাবে সিএমপি

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর যানজট নিরসন ও জনভোগান্তি দূর করতে রেডিও এর মাধ্যমে ট্রাফিক আপডেট জানাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে ট্রাফিক কার্যক্রম ও ট্রাফিক সচেতনতা সর্ম্পকে রেডিও ফূর্তিতে সম্প্রচারিত হবে ‘ট্রাফিক চট্টলা’ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে সিএমপি’র সঙ্গে রেডিও ফূর্তির সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সম্প্রচার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

মাহাবুবর রহমান বলেন, ‘ট্রাফিক চট্টলা’ অনুষ্ঠানের মাধ্যমে রেডিও ফূর্তিতে শুধুমাত্র সিএমপি’র ট্রাফিক বিষয়ক তথ্য সম্প্রচার করা হবে। এছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি ঘন্টায় ট্রাফিক আপডেট প্রদান করা হবে। পরবর্তীতে প্রতি আধ-ঘন্টা পর পর আপডেট প্রদান করা হবে। ট্রাফিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সম্প্রচার করা হবে।সিএমপির ট্রাফিক বিভাগের নতুন নতুন সিদ্ধান্ত সম্প্রচার করা হবে । যা যানজট নিরসন এবং জনভোগান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, রেডিও ফূর্তি চট্টগ্রাম কেন্দ্রের স্টেশন ম্যানেজার মুনতাসীর হোসেন ও নিরাপদ সড়ক চাই’র সভাপতি এস এম আবু তৈয়ব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ