৮ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

লোহাগাড়া প্রতিনিধি  »

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা নিয়ে এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (৪২)। তিনি কক্সবাজারের রামু মাংলা পাড়া ২ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইসলাম মিয়ার ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই মোহাম্মদ সামছুদ্দৌহার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা নিয়ে তাকে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ