৮ নভেম্বর ২০২৬

লোহাগাড়া প্রেস ক্লাবের নেতৃত্বে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও এ.কে আজাদ

লোহাগাড়া প্রতিনিধি »

দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়োজনে চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় দেশে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সদস্যদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনের সকল প্রকার আনুষ্ঠানিকতা বর্জন করে আলাপ- আলোচনার মাধ্যমে আগামী ২০২১-২০২৩ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভা শেষে সদস্যগণের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি মনোনীত হন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক- দৈনিক আমাদের সময় এবং দৈনিক পূর্বদেশ প্রতিনিধি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি- দৈনিক সংগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক -দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক -দৈনিক মানবজমিন এবং দ্যা ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক- দৈনিক আলোকিত বাংলাদেশ এবং চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দৈনিক মানবকন্ঠ, দি এশিয়ান এইজ এবং সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক- দৈনিক প্রতিদিনের সংবাদ এবং দৈনিক বায়েজিদ প্রতিনিধি রায়হান সিকদার, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মিনহাজ উদ্দিন।কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মাদ ইলিয়াছ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুল জব্বার ফিরোজ, দৈনিক নওরোজ প্রতিনিধি ডা: কামাল উদ্দিন ও দৈনিক খবরপত্র প্রতিনিধি আতাউর রহমান মাসুদ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ