বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনসহ তিনজনকে মেয়র নাছিরের মঞ্চ থেকে নামিয়ে দেয়ার ঘটনায় নানা আলোচনা, সমালোচনা ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে চট্টগ্রামসহ সারাদেশ জুড়ে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ঘটনাটিকে কেন্দ্র করে দেশের জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকাগুলো আজ সোমবার (৮ অক্টোবর) নানা শিরোনাম করেছে।
যেখানে দেখা গেছে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় শিরোনাম করেছে, “চট্টগ্রামে মঞ্চ থেকে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীকে নামিয়ে দিলেন মেয়র নাছির।”
পাশাপাশি দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, “মহিুইদ্দনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র নাসির!”
কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, “মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো হাসিনা মহিউদ্দিন, ছালামসহ কয়েকজনকে।”
বাংলাদেশ প্রতিদিন শিরোনাম লিখেছে, “হাসিনা মহিউদ্দিনকে সভামঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র নাছির।”
চট্টগ্রামের বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদী শিরোনাম করেছে, “মেয়রের নির্দেশে মঞ্চ থেকে নেমে গেলেন হাসিনা মহিউদ্দিন ও ছালাম।।”
যমুনা টিভি অনলাইন শিরোনাম করেছে, “মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র নাছির।”
অনলাইন নিউজপোর্টাল পূর্ব-পশ্চিম শিরোনাম করেছে, “চট্টগ্রামে মহিউদ্দিনের স্ত্রীকে সভামঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র নাছির।”
অনলাইন নিউজপোর্টাল বাংলাদেশ মেইল শিরোনাম করেছে, “ক্ষোভ থেকেই মহিউদ্দীন চৌধুরীর স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন নাছির, বিক্ষোভ।”
অনলাইন নিউজপোর্টাল সারাবংলা শিরোনাম করেছে, “মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মেয়র।”
বাংলাধারা/এফএস/টিএম













