৮ নভেম্বর ২০২৬

হঠাৎ ধর্মঘটে নৌশ্রমিকরা, লঞ্চ চলাচল বন্ধ

বাংলাধারা প্রতিবেন »

জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগের ডাকা আকস্মিক ধর্মঘটে রাজধানীর সদর ঘাট থেকে দক্ষিণ জনপদের সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সকাল থেকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২ টার পর থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার কোনো লঞ্চ সকাল থেকে ছাড়েনি বলে জানা যায়।

জানা গেছে, বেতন বৃদ্ধি করা, নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন মিলে ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। ১৫ দফা দাবি আদায়ে তারা গত এক বছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার সেই বিষয়ে কোনো কর্ণপাত না করায় গত রাত ১২টার পর থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতির ডাক দেয়া হয়েছে বলে জানা যায়।

সংগঠনের নেতাকর্মীরা জানান, গত ২৪ নভেম্বর সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছি। দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য শ্রম মন্ত্রণালয়ে আজ বিকেল ৫টায় সভা ডাকা হয়েছে। দাবি পূরণের আশ্বাস পেলে আমরা ধর্মঘট স্থগিত করব, যোগ করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ