২৬ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি চট্টগ্রাম-ঢাকা মহসড়কের ভাটিয়ারী টোবাকো গেইট সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।

নিহত সাইফুল চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই মো. আলাউদ্দিন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন