৮ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মেয়ের পর চলে গেলেন বাবাও

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা ও তার দুই মেয়ে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে তার স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাইফুজ্জামান মিন্টু (৪৫), তার দুই মেয়ে আতরা জামান খান (১৩) ও তাসনিম জামান খান (১১)।

এছাড়া ব্যাংক কর্মকর্তার স্ত্রী কণিকা আক্তার (৩৯) ও তাদের ১০ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত কণিকা আক্তার ও তাদের দশ বছর বয়সী ছেলের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ