সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে সাগরের জোয়ারে ভেসে এলো এক মহিলার লাশ। (১৬ এপ্রিল) শুক্রবার বিকাল ৪টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানায যায়, শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা জেএমআই গ্যাস কারখানা সংলগ্ন সাগর পাড়ে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৪টার দিকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে প্রেরণ করে দেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, উপজেলার বাড়বকুণ্ড জেএমআই গ্যাস কারখানা সংলগ্ন সাগর পাড়ে সাগরের জোয়ারে আনুমানিক ৪০ বছর বয়সী এক মহিলার লাশ ভেসে আসে। সংবাদ পেয়ে সীতাকুণ্ড মডেল থানার সার্কেল এডিশনাল এসপি আশরাফুল করিমসহ আমরা ঘটনাস্থলে পৌ্ঁছাই। মহিলাটির পরনে একটি শাড়ি ছিলো এবং গায়ের রং শ্যামলা। তার মুখে হালকা আঘাতের চিহ্ন আছে। এটি পড়ে গিয়ে আঘাত পেয়েছে, নাকি কেউ আঘাত করেছে তাও বোঝা যাচ্ছে না এখন। আমরা বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছি। পোষ্টমর্টেম শেষে জানা যাবে।
বাংলাধারা/এফএস/এআর













