৮ নভেম্বর ২০২৬

সেন্টমার্টিনে অনাথ কিশোরীকে ধর্ষণ, আটক-২

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ফ্যান্টাসী নামে একটি আবাসিক হোটেলে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর তাকে লুকিয়ে রাখতে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগী।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেন্টমার্টিন দ্বীপের ফ্র্যান্টাসি হোটেল থেকে মো. ইমরান ও রবি আলম ওরফে হাসু নামে দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই আজমীর ইলাহী বলেন, কিছু লোকজন রাতে একজন কিশোরীকে উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসেন।বিষয়টি শুনে হোটেল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিঙ্গসাবাদে তারা ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

ওই কিশোরীর অভিযোগ, রাস্তা থেকে আমাকে কৌশলে ডেকে হোটেলের সীমানা প্রাচীরের ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করে । ধর্ষণ শেষে আটকে রেখে মুখে কাপড় বেঁধে একটি ড্রামে ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে আমি চিৎকার করি। এসময় স্থানীয় লোকজন জড়ো হয়ে আমাকে উদ্ধার করতে পারলেও অভিযুক্ত ব্যক্তি আমাকে বাহির করে দিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। তবে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, স্থানীয় অনাথ এক কিশোরীকে ফ্যান্টাসি হোটেলের লোকজন ধর্ষণ করেছে, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছি। পুলিশ দুজনকে ধরে নিয়ে গেছে ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) রকিবুল হাসান তথ্যের সততা স্বীকার করে বলেন, অভিযুক্তদের টেকনাফ থানায় নিয়ে আসা হচ্ছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ