হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীতে বিলুপ্ত প্রজাতির ৪ ফুট দৈর্ঘ্যের দারাশ ও পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
বুধবার (২ ফেব্রয়ারি) স্টেশন কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী নেতৃত্বে এ বিলুপ্ত প্রজাতির প্রাণী দুটোকে উদ্ধার করেন।
স্থানীয় বনবিভাগ জানান, উপজেলা ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে বাসার রান্না ঘর এসআরটিবিডি গ্রুপের সহযোগিতায় বিলুপ্ত প্রজাতির সাপ দুটিকে উদ্ধার করা হয়। পরে বন বিভাগের আওতায়ধীন গহীনে বনে অবমুক্ত করা হয়
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, বুধবার বিকেলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিলুপ্ত প্রজাতির দারাশ ও পদ্ম গোখরা সাপ দুটি উদ্ধার করি। পরে আমাদের আওয়াতাধীন গহীন বনে অবমুক্ত করা হয়।














