বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশু খাদ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চৌধুরীহাট এলাকার বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। অভিযানে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।


অভিযানে এপিবিএন -৯ এর একটি চৌকষ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাধারা/আরএইচআর














