৮ নভেম্বর ২০২৬

হাসিনা মহিউদ্দিনকে সভামঞ্চ থেকে নামানোর প্রতিবাদে রামপুর ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে অপমানিত করার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছে রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার নগরীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্মেলনে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দীনকে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে অপমানিত করার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে ক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে ক্ষুদ্ধ নেতাকর্মীরা বলেন, হাসিনা মহিউদ্দিনকে সভা মঞ্চ থেকে নামিয়ে দিয়ে অপমানিত করায় মেয়র নাছিরকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে। রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ওয়ার্ড নেতৃবৃন্দরা এ বিক্ষোভ সমাবেশ করেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ