বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির থানার অভিযানের উদ্ধারকৃত ১১ হাজার ৮শ পিস ইয়াবা ধ্বংস করেছেন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে বান্দরবান আদালত চত্ত্বরে ২টি মামলায় আটককৃত সাড়ে ৩৫ লাখ টাকা মূল্যে ইয়াবা ধ্বংস করেন বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক।
নাইক্ষ্যংছড়ি থানা তথ্যমতে, গেল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই অমর চন্দ্র বিশ্বাস ডিউটি সময় পরিত্যাক্ত অবস্থায় ব্রিজের উপর এক কোণে নীল রঙের পলিথিনে মোড়ানো ৯ হাজার ৯শ পিস উদ্ধার করে।
অন্যদিকে ১৬ মার্চ রাতে নাইক্ষ্যংছড়ি থানা এসআই এনায়েত উল্লাহ অভিযান চালিয়ে ধুমধুম ইউনিয়িনে ইয়াহিয়া রাবার বাগানে প্রবেশ মুখে মো. জান্নাত উল্লাহ ও মো. আনোয়ার হোসেনাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেন।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ আরও জানায়, মাদকের অভিযান পরিচালনায় যেসব মাদকব্যবসায়ী আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক আইন মামলা নং ১৮(২) ও জিয়ার ৮৮/২২ অভিযুক্ত করে বান্দরবান জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এসময় কোর্ট মালখানা সিএসআই গিয়াস উদ্দীন, নন জিআরও রাজিব, সহকারী সজল কান্তি দে, নাইক্ষ্যংছড়ি থানার এসআই শুভ পালসহ গণমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।












