১৭ মার্চ ২০২৬

ফটিকছড়িতে একই দিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়ি উপজেলায় একই দিনে উর্মি আকতার (১৬) ও সায়মা আকতার (১৫) নামে দুই মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এসময় উভয়ের পরিবারের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়।

বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর গোপন সংবাদে ভিত্তিতর অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে দু’টি বন্ধ করেন।

উর্মি আকতার (১৬) ইউনিয়েন রুস্তমিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও মো. সেলিমের মেয়ে। অন্যদিকে সায়মা আকতার (১৫) উপজেলার সদর ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার ছাত্রী এবং প্রবাসী মো. ইউনুসের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন, বুধবার রাতে কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে দু’টি বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছে খবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে দু’টি বন্ধ করা হয়। এ সময় ওই দুই মেয়ের পরিবারের কাছ থেকে তাদের পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানার সহকারি উপপরিদর্শক হাবিবুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধি।

আরও পড়ুন