বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মহিলা ফুটবল একাডেমির শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে বাঁশখালী মহিলা ফুটবল একাডেমির শাখা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
এ সময় বাঁশখালী মহিলা ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ এরশাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক গোলরক্ষক, আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির কোচ মুহাম্মদ আলী, নিউ ধানসিঁড়ির পরিচালক এইচ এম আমানুল্লাহ আমান। এতে একাডেমির সকল ছাত্রী এবং অবিভাবক বৃন্দরাও উপস্থিত ছিলেন।












