১৩ মার্চ ২০২৬

ঈদের জামাত শেষে চিরচেনা কোলাকুলি ফিরল চট্টগ্রামে

বাংলাধারা ডেস্ক »

ঈদগাহে নামাজ শেষে কোলাকুলি-করমর্দন। গেল দুই বছর পর ঈদের চিরচেনা সেই দৃশ্য ফিরে এলো চচট্টগ্রামে। করোনা মহামারির কারণে গত দুই বছর কড়াকড়ি বিধিনিষেধের কারণে ঈদের বড় জামাত হয়নি দেশে। মানতে হয়েছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। তবে মহামারি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এ কারণে এবার বিশ্ব মসজিদ জমিয়তুল ফালাহ পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে।

এবার ঈদের নামাজ শেষে দেখা গেছে চিরচেনা দৃশ্য কোলাকুলি-করমর্দন। এসময় মুসল্লিরা নির্ভয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি ও করমর্দন করেন। মঙ্গলবার (৩মে) সকালে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদ জামাত শেষে দেখা গেছে এমন চিত্র।

প্রথম ঈদ জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর দোয়া ও মোনাজাতে করোনা মহামারি কাটিয়ে দেশে শান্তি বিরাজ করায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। এসময় সারা বিশ্বের নিপীড়িত মুসলিমদের মুক্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়া আগামীতে মহামারি থেকে পুরো বিশ্বকে হেফাজত ও দেশের কল্যাণ কামনা করা হয়।

ঈদ জামাতে চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতারা অংশ নেন। তাঁরা পাশাপাশি বসে আদায় করেছেন নামাজ। শেষে একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ