বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ মে) বিকাল ৪টা ৩৫ মিনিটে গণভবনে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় তাদের নাম চূড়ান্ত হয়। এরপর রাত ১১টায় দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এতে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বোরহান উদ্দীন মাহমুদ নওয়াজ, ছনুয়া ইউনিয়নে মুজিবুর রহমান তালুকদার, পুঁইছড়ি ইউনিয়নে জাকের হোসেন চৌধুরী বাচ্চু, শেখেরখীল ইউনিয়নে ইয়াছিন তালুকদার, চাম্বল ইউনিয়নে মুজিবুল হক চৌধুরী, গণ্ডামারা ইউনিয়নে জাহেদুল হক চৌধুরী মার্শাল, শীলকূপ ইউনিয়নে কায়েস সরওয়ার সুমন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নে কফিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, কালিপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, সাধনপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী খোকা, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়নে জসীম হায়দার।
তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই ১৯ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।












