১৭ মার্চ ২০২৬

লামায় পুকুর থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের লামায় এক পুকুর থেকে আব্দুল্লাহ (২৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) সকাল ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইসলাম পুরের মৃত আলিম উদ্দিনের ছেলে।

আজিজনগর ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক শামীম শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটি প্রতিবন্ধী এবং এলাকাবাসী থেকে শুনলাম তার মিরকী রোগও রয়েছে। সকালে এলাকাবাসীরা পুকুড় পাড়ে লাশটি দেখে ক্যাম্পে খবর দিলে ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিরকী রোগের কারণে হয়তো তার মৃত্যু হয়েছে।

লামা থানার ওসি শহিদুল ইসলাস জানান জানান, উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।

আরও পড়ুন