১৯ মার্চ ২০২৬

লোহাগাড়ায় আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন পুলিশের হাতের কব্জি

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে জনি খান (২৮) নামে এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার পদুয়া ৯ নম্বর ওয়ার্ড়ের লালারখিল এলাকায় এ ঘটনা ঘটেছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার নাছিমা আক্তার জানান, রোববার সকালে ওই এলাকায় এসআই ভক্ত চন্দ্রের নেতৃত্বে পুলিশি টিম নিয়মিত মামলার আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পক্ষের লোকজন তাদের উপর হামলা চালান। একপর্যায়ে আসামি পক্ষের লোকজনের দায়ের কোপে পুলিশ সদস্য জনির বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। জনিকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন