১৭ মার্চ ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউসের প্রথম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক »

শুরুর দিকে দ্রুত উইকেট হারালেও পিচে এসে দারুণভাবে নিজেকে মেলে ধরেন শ্রীলংকান অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথিউস। হাঁকান বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

প্রথম সেশনে নাঈম হাসান শ্রীলংকান দুই ওপেনারকে দ্রুত সাজঘরে ফেরালেও ম্যাথিউস এবং কুশাল মেন্ডিস সচল রাখেন রানের চাকা।

দ্বিতীয় সেশনের শুরুতেই কুশাল মেন্ডিস তাইজুলের বলে আউট হওয়ার আগে ১৩১ বলে ৩ বাউন্ডারিতে সংগ্রহ করেন ৫৪।

এরপর একপ্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকান এ্যাঞ্জেলো ম্যাথিউস। ১২ বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারিতে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটস। ১৯৩ বল মোকাবেলা ১০৯ রানে এখনো অপরাজিত আছেন এই ব্যাটমম্যান।

আরও পড়ুন