১৭ মার্চ ২০২৬

৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

চতুর্থ দিনের খেলায় প্রথম সেশনের খেলায় ১৫তম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের হয় এখনো ৮১টি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিক। টেস্ট ক্রিকেটে ৩৬ এভারেজে আছে ২৬টি হাফ সেঞ্চুরির এবং ৭টি সেঞ্চুরি।এছাড়া দুইবার করে ডাবল হানড্রেড। সর্বোচ্চ সংগ্রহ করেছেন ২১৯ রান। ৪৭ স্ট্রাইক রেইটে মুশির সংগ্রহ এখন ৫ হাজারের অধিক।

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনে ৫৩ রানে অপরাজিত থেকে চর্তুথ দিন শুরু করে মুশফিকুর রহিম।এখনো তিনি অপরাজিত আছে ৭৫ রানে।

বাংলাধারা/এসএএআর

আরও পড়ুন