১৭ মার্চ ২০২৬

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ইয়াবা উদ্ধার,আটক ১

বাংলাধারা ডেস্ক»

মিরসরাইয়ে ১ হাজার ২১০ পিস ইয়াবাসহ মো. সাদেক ওরফে ল্যাডাইয়া (২২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ মে) বিকেলে উপজেলার পৌর এলাকার লতিফিয়া মাদ্রাসাগামী পাকা রাস্তার মুখে একটি বাসে তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদেক কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া এলাকার মৃত মোজাহার মিয়া ওরফে মোজাহার হাজীর পুত্র।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি রানা নামের যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবাসহ আসামি সাদেক ওরফে ল্যাডাইয়াকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। সোমবার সকালে আসামীকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

You sent

আরও পড়ুন