বাংলাধারা ডেস্ক»
বকেয়া বেতনের দাবিতে নগরের বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে আনোয়ারা ড্রেস মার্কস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে ।
সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে।
এসময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, বকেয়া বেতনের দাবিতে আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে। তাদের অভিযোগ, তারা গত দুইমাস ধরে বেতন পায়নি। মালিকপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।












