৮ নভেম্বর ২০২৬

বিএম ডিপোতে অগ্নিদগ্ধদের বিজিএমইএ’র চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি আইসিডি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিএমইএ।

রবিবার (৫ জুন) বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের নির্দেশে প্রাথমিক পর্যায়ে জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী চমেক হাসপাতালের পরিচালকের পক্ষে জরুরি ওয়ার্ড ইনচার্জ ডা. খোকনের কাছে হস্তান্তর করেন সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক সর্বজনাব এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাজান (জ্যাকি) মিরাজ-ই-মোস্তফা (কায়ছার), সদস্য মঈনউদ্দিন আহমেদ চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ।

জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী হস্তান্তরকালে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, অত্যন্ত মর্মান্তিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের করুণ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভে চট্টগ্রামের সিভিল সার্জন এর চাহিদা মোতাবেক বিজিএমইএ’র সর্বাত্মক মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদানের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, চট্টগ্রামের সিভিল সার্জনের আহ্বানের প্রেক্ষিতে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী’র নির্দেশনায় বিজিএমইএ হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল টিম ও অ্যাম্বলেন্স সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর থেকেই সার্বক্ষণিক সেবাই নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ