বাংলাধারা প্রতিবেদক »
সীতাকুণ্ড বিএম ডিপোতে আরও চারটি রাসায়ানিক কন্টেইনার শনাক্তের বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ পদ্ধতিতে কন্টেইনারগুলো অপসারণ করার চেষ্টা করছে।
আজ (৬ জুন) বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ তথ্য জানান ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বিগ্রেড এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম হিমেল।
কর্ণেল আরিফুল ইসলাম বলেন, সেনাবাহিনী রোববার থেকে দুর্ঘটনাস্থলে কাজ করছে। আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।
গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত এই ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ৪৯ জন নিহত হন। আহত চার শতাধিক। আহতরা ঢাকা ও চট্টগ্রামের চিকিৎসা নিচ্ছেন।













