২২ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনের তথ্য সংশোধন, বিএম ডিপো দুর্ঘটনায় নিহত ৪১ জন

বাংলাধারা ডেস্ক»

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ থেকে ৪১ জনে নামিয়ে এনেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আজ (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘এখন পর্যন্ত মরদেহ পাওয়া গেছে ৪১ জনের। তাই নিহত মানুষের সংখ্যা ৪১।

জানা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গ এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে এই অগ্নিকান্ডে নিহতদের লাশ রাখা হয়েছিলো। দুই মর্গের গণনার সমন্বয়ে ভুল হওয়ার কারণে নিহতের তথ্যে গরমিল হয়।

শনিবার (৪ জুন) সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপো আগুনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত কয়েক শতাধিক। গুরুতর আহতদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন