১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে স্কুলছাত্রী অপহরণকারী যুবক নারায়ণগঞ্জে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম থেকে ১৪ বছরের স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ফরহাদ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৭ জুন) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ডরগাও এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ফরহাদ মিয়া ময়মনসিংহ জেলার ময়রা কালু সরকার বাড়ীর মফিজুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, স্কুলে যাওয়া-আসার সময় প্রায় ভিকটিমকে উত্যক্ত করতো আসামি ফরহাদ মিয়া। সে একজন ট্রাক চালক হওয়ায় সুবাধে বিভিন্ন সময় ভাড়া নিয়ে চট্টগ্রাম শহরে আসতো এবং সুযোগ মতো ভিকটিমকে স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন রকম কথাবার্তা ও প্রেমের প্রস্তাব দিত। এতে ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় মো. ফরহাদ মিয়াসহ ৪ জন নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে ফরহাদ মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাাসাবদে সে ভিকটিমকে স্কুলে যাওয়ার সময় অপহরণ করার কথা স্বীকার করেছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ